আল জাজিরার বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘পর্যায়ক্রমিক চুক্তি’র সম্ভাবনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘পর্যায়ক্রমিক চুক্তি’র সম্ভাবনা

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার ঘোষণাও দেন তিনি।

এ বিষয়ে ন্যাটো ডিফেন্স কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রিচার্ড ওয়েটজ আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্পের বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে এটি একটি পর্যায়ক্রমিক চুক্তি। এই চুক্তিতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো কয়েকটি বিষয় দ্রুত কার্যকর করা হবে।’

বিজ্ঞাপন

তার মতে, পারমাণবিক প্রশ্নের মতো অন্যান্য বিষয়গুলো পরে সমাধান করা হবে।

তিনি আরো বলেন, শুরুটা বেশ ভালোভাবে হলেও পরে দু’পক্ষ খুঁটিনাটি বিষয়ে আটকে যেতে পারে। এর ফলে প্রথম পর্যায়ের অর্জনগুলো উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ওয়েটজ বলেন, এটি ইরানের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ তাদের তেল রপ্তানি করা প্রয়োজন। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র এবং বিশ্ব অর্থনীতির জন্যও জরুরি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...