হরমুজ প্রণালি দিয়ে ২৪ ঘণ্টায় ২৫টি জাহাজ চলাচল করেছে: আইআরজিসি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে ২৪ ঘণ্টায় ২৫টি জাহাজ চলাচল করেছে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ২৫টি জাহাজ নিরাপদে চলাচল করেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “গত ২৪ ঘণ্টায় তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ মোট ২৫টি জাহাজ আইআরজিসি নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তার মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের মধ্যে এই পথ দিয়ে জাহাজ চলাচল অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...