যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত দুই দিনে ইরানের উপকূলীয় এলাকায় হরমুজ প্রণালির কাছে ১৭০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সেন্টকমের বরাত দিয়ে বলা হয়েছে, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, সামরিক স্পিডবোট এবং সামরিক সরবরাহ অবকাঠামো। খবর আল জাজিরার।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এসব অভিযানের উদ্দেশ্য।
দ্য নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, সর্বশেষ দুই দিনের এই হামলার সংখ্যা গত জুনে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধির সময় চালানো হামলার তুলনায় প্রায় ১৪ গুণ বেশি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


