তেলের বাড়তি দাম মেনে নিতে মার্কিনিদের প্রতি ট্রাম্পের আহ্বান

তেলের বাড়তি দাম মেনে নিতে মার্কিনিদের প্রতি ট্রাম্পের আহ্বান
ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বেড়েছে তেলের দাম। এমন পরিস্থিতিতে তেলের বাড়তি দাম মেনে নিতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই মন্তব্য ট্রাম্পের জন্য ক্রমবর্ধমান রাজনৈতিক ঝুঁকিকেই তুলে ধরেছে। কারণ তেলের বাড়তি দাম তার জ্বালানি খরচ কমানোর নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, ডেমোক্র্যাটরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে একটি ইস্যু বানানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন

গার্ডেন সিটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘মার্কিন নাগরিকদের পেট্রোলের জন্য সামান্য বেশি দাম দিতে হচ্ছে। তবে তাদের মনে রাখা উচিত যে, ‘একটি অত্যন্ত দুষ্ট দেশ’ যাতে পারমাণবিক অস্ত্র না পায়, তা নিশ্চিত করার জন্যই এই মূল্য দিতে হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘আমরা যা করছি তা শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং বিশ্বের জন্য একটি মহৎ কাজ... এবং আমরা সত্যিই একটি দুর্দান্ত কাজ করছি।’ তিনি আরো বলেন, ইরানের ওপর হামলার জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না।

বিশ্বব্যাপী তেল এবং এলএনজি চালানের প্রায় ২০ শতাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে যায়। ইরান যুদ্ধের পর থেকে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন