আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় ইরানের নিন্দা

আমার দেশ অনলাইন

ইসরাইলের হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় ইরানের নিন্দা

লেবাননে ইসরাইলের হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই হামলাকে ‘পরিকল্পিত গুপ্তহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে আরাগচি বলেন, এই হত্যাকাণ্ড ‘শুধু এই অঞ্চল ও বিশ্বের গণমাধ্যমের জন্য একটি গভীর ক্ষতই নয়, বরং বিশ্ব বিবেকের জন্যও একটি গুরুতর সতর্কবার্তা’।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই কাজটি, যা স্পষ্টতই একটি পরিকল্পিত গুপ্তহত্যা এবং এর উদ্দেশ্য শুধু ব্যক্তিবিশেষকে নির্মূল করার চেয়েও বেশি কিছু। এটি ‘সত্যকে ভয় দেখানো’ এবং যারা সত্য কথা বলে তাদের কণ্ঠরোধের একটি সুস্পষ্ট প্রচেষ্টা।’

তিনি উল্লেখ করেন, গণমাধ্যম পেশাজীবীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইসরাইলের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা তার মতে আন্তর্জাতিক আইন ও কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন