ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের একটি স্কুল ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মরদের উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরো ২৯ জন। ধ্বংসস্তূপের অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ঘটনাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আহত ১০ জন শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর ‘

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়।

এনডিটিভর খবরে বলা হয়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারাও। ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরাও ছুটে যান সেখানে।

শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেছেন, ‘আমি জেলা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং আহত শিশুদের চিকিৎসা তদারকির নির্দেশ দিয়েছি। ভবন ধসের কারণ কী তা নিশ্চিত করার জন্য তদন্ত করে দেখা হবে। আমি কালেক্টরের সাথেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা ও যথাসাধ্য সাহায্য করার নির্দেশ দিয়েছি।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন