ইরান চুক্তিতে সংশোধনী চাইছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান চুক্তিতে সংশোধনী চাইছেন ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির খসড়ায় সংশোধনী আনতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এক্সিওস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরান নিয়ে সিচুয়েশন রুমের বৈঠকে ট্রাম্প তার খসড়া চুক্তিতে বেশ কয়েকটি সংশোধনী আনার কথা বলেছেন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট তার দলকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ধারাগুলো সংশোধন করতে বলেছেন। এই চুক্তিতে বর্তমানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি থাকলেও এর বাইরে কোনো নির্দিষ্ট ছাড়ের কথা বলা হয়নি।

বিজ্ঞাপন

প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘যুক্তরাষ্ট্র কীভাবে এই উপাদান (ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত) হাতে পাবে এবং এর সময়সীমা সম্পর্কে আরো সুনির্দিষ্ট বিবরণ চাওয়া হয়েছে।’

দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে চুক্তির ভাষাও পরিবর্তন করতে চান।

সূত্রগুলো অ্যাক্সিওসকে জানায়, ইরানের প্রতিক্রিয়া পেতে তিন দিন সময় লাগবে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সপ্তাহের শেষে আমরা উত্তর পাওয়ার আশা করছি।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন