হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলো চলাচলে কঠোর নির্দেশনা দিয়েছে দেশটি। এসব নির্দেশনা না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে তেহরান।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ কর্তৃত্বের সঙ্গে পরিচালনা করে। সব জাহাজ, বাণিজ্যিক নৌযান ও ট্যাংকার শুধু নির্ধারিত পথ দিয়ে চলাচল করতে হবে এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোর নৌবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে।’
বিবৃতিতে বলা হয়, যে কোনো জাহাজ এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।’
ইরান এই এলাকায় কর্মরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করেছে। তারা বলছে, সামুদ্রিক ব্যবস্থাপনা বা জাহাজ চলাচলে হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


