দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এনএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে সিডনের একজন পৌর কাউন্সিলর, নাবাতিয়েহতে বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই সিরীয় শিশু এবং জেবদিনের একজন প্যারামেডিক রয়েছেন।
বার্তা সংস্থাটি জানায়, জেবদিনে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। অ্যাম্বুলেন্সটি একটি ‘অবরুদ্ধ’ পরিবারের কাছে রুটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।
বিজ্ঞাপন
জেবদিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উদ্ধার অভিযানের সময় প্যারামেডিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।’
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের