গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৩

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৩

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন