চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর তা প্রত্যাহার করা হয়েছে। দেশটির আকাশপথ আবার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, যত বেশি সম্ভব ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। তবে সব ফ্লাইট একসঙ্গে চালু করা সম্ভব হবে না। বিমান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

এর আগে টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কথা জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে শন ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশপথ খুলে দেওয়া হয়েছে। আজ রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হচ্ছে। তবে এ জন্য প্রয়োজনীয় সক্ষমতা থাকতে হবে।

তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে সব ফ্লাইট এখনই চলাচল শুরু করবে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।’

শন ডাফি আরও বলেন, ‘আজ রাতে যতগুলো ফ্লাইট পরিচালনার সক্ষমতা আমাদের থাকবে, সেগুলো চালানোর চেষ্টা করব।’

আগামীকাল সকালেও বিমান সংস্থাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...