কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, আবারো অভিশংসনের আশঙ্কায় ট্রাম্প

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, আবারো অভিশংসনের আশঙ্কায় ট্রাম্প
ছবি: সংগৃহীত।

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় আবারও অভিশংসনের মুখে পড়তে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে তিনি ‘একটুও চিন্তিত নন’।

বিজ্ঞাপন

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, অভিশংসন ডেমোক্র্যাটিক পার্টিকে ধ্বংস করে দেবে এবং এটি হবে বিনা কারণে অভিশংসন ।

তিনি আরও বলেন, আমাদের দেশ এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দুইবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে দুইবারই সিনেটে বিচারের মুখোমুখি হওয়ার পর অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি।

এরপর সাংবাদিকদের প্রশ্নের প্রসঙ্গ এড়িয়ে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণকাজ নিয়ে কথা বলতে শুরু করেন ট্রাম্প। নির্মাণাধীন ভবনের একটি বিমের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিমটি ওপরে উঠতে দেখুন। এবার কল্পনা করুন ঝাড়বাতি আর মার্বেলের মেঝে।’

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন