ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিশাল জনসমাবেশের আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচনার জন্য আমি ইরানি জনগণকে আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘জাতির প্রতিশোধের ডাক যেন পুরো বিশ্বের কানে পৌঁছে যায়।’
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৮ ফ্রেবুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।
এক দশক আগে ইসলামি বিপ্লবের নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে খামেনি ইরানের নেতৃত্ব দেন।
আগামী ৪ থেকে ৯ জুলাই জানাজা ও দাফন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দাফন অনুষ্ঠান ঘিরে দেশটিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



খামেনির জানাজা ঘিরে সতর্ক অবস্থায় ইরান