জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার তথ্যমতে, আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ প্রায় ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা আছেন।
সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী ট্রলারটি ‘প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে যায়।
নৌকাটি কখন ডুবেছে তা স্পষ্ট নয়, তবে কোস্টগার্ড জানিয়েছে, গত ৯ এপ্রিল বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ‘ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে থাকা’ নয়জনকে উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোস্টগার্ড সদস্য বিবিসিকে বলেন, তারা ‘উন্নত জীবনের আশায়’ ৪ এপ্রিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।
তিনি বলেন, ৭ বা ৮ এপ্রিল তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে।
তিনি আরো বলেন, ‘ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে তারা প্রায় দুই দিন সমুদ্রে ভাসছিলেন।’
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

