মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হলে হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা বাড়ানো হতে পারে। তিনি স্থগিত থাকা সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় শুরু এবং বিস্তৃত করার হুমকি দিয়েছেন।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবকিছু চূড়ান্ত ও স্বাক্ষরিত না হলে আমরা ভিন্ন পথে হাঁটব।’
যুক্তরাষ্ট্র আবারো ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার তা মনে হয় না। তবে এমনটা হতেও পারে।’
তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পুনরায় শুরু না করার অনুরোধ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পরিস্থিতি অনুকূলে না এলে আমরা প্রজেক্ট ফ্রিডমে ফিরে যেতে পারি। এটি হবে প্রজেক্ট ফ্রিডম প্লাস, যার অর্থ প্রজেক্ট ফ্রিডমের সঙ্গে আরো কিছু যুক্ত হবে।’ তবে সম্প্রসারিত এই অভিযানে অতিরিক্ত কী কী পদক্ষেপ থাকবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টায় ভারত