ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে সামরিক অভিযানের কারণে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর এ অভিযান শুরু করা হয়।

বিজ্ঞাপন

শনিবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন, ‘প্রায় ২ হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো অভিযান চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হেবরনে হামাস-সংক্রান্ত সব বিষয়ে ব্যবস্থা নেওয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নিজ নিজ এলাকায় ফিরতে দেওয়া হবে না।’

সূত্র: বাসস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন