সৌদি আরব সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার এই সফরের কথা থাকলেও তা একদিন আগেই হঠাৎ করে বাতিল করেন তিনি। তবে তিনি আগামী ১০ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন না।
সৌদি আরবের মধ্যস্থতায় গতকাল রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে ৪ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। যা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য বৈঠকটি আয়োজিত হয়। এতে ইউক্রেনের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক আমাদের অবাক করেছে। এর আগেও তিনি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনকে বাদ দিয়ে হওয়া কোনো শান্তি আলোচনা তার দেশ মেনে নেবে না।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে ৪ ঘণ্টার আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী একে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। আলোচনায় অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে এই বৈঠকে ইউক্রেন এবং এর ঘনিষ্ঠ ইউরোপীয় কোনো মিত্র দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ আলোচনার স্বার্থে একটি বিশেষ দল গঠন করতে সম্মত হয়েছে, যা উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও কাজ করবে। ওয়াশিংটন ও মস্কো তাদের দূতাবাসের কর্মী পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: এনডিটিভি ও আনাদোলু
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

