যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিয়ে নিজের কোনো অনুশোচনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে আমরাই জিততাম।’
বিজ্ঞাপন
বুধবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ট্রাম্প আরো বলেন, নির্বাচনী প্রচারে তার সমাবেশগুলোতে সমর্থকদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা রিপাবলিকান পার্টি প্রার্থীদের পক্ষে ভোটে রূপান্তর করতে পারেনি।
তিনি বলেন, ‘সেখানে ভালোবাসার পরিমাণ ছিল অভাবনীয়। সত্যিই অসাধারণ ছিল।’
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


