রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।
ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের বিরতি (৯, ১০ ও ১১ মে) হবে।’
এর কিছুক্ষণ পরেই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে নিশ্চিত করেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ পরে বলেন, ‘মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের টেলিফোন আলাপের সময় এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।’ তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলাপের পর এই চুক্তি হয়। তিনি আরো জানান, পুতিন ও ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের মিত্রতার কথা উঠে আসে এবং বিজয় দিবসে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মার্কিন অবরোধ ও হামলার নিন্দা জানাতে জাতিসংঘে ইরানের আহ্বান