দুই দিনের সফরে নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে নিউইয়র্কে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেই তিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিতর্কে ইসহাক দারের যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তবে জাতিসংঘের এই বিতর্কে যোগ দিতে যেতে পারছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কারণ তাকে ভিসা দেওয়া হয়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন