ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে কেন্দ্র করে তেলের বড় কোম্পানিগুলোর মুনাফা বাড়ছে। অন্যদিকে, জ্বালানির বাড়তি দামে চাপে পড়ছেন সাধারণ ও শ্রমজীবী মানুষ। এ নিয়ে তেল কোম্পানিগুলোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৯ শতাংশ বেড়েছে। একই সময়ে তেল কোম্পানি এক্সনমোবিলের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ, শেভরনের ১৮৫ শতাংশ এবং শেলের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।

স্যান্ডার্স বলেন, ‘শ্রমজীবী পরিবারগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন বড় তেল কোম্পানিগুলো তাদের পকেট কাটছে।’

তিনি আরো বলেন, এ পরিস্থিতিতে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘আমি পরোয়া করি না।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন