আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপানে নির্বাচনি জরিপ প্রকাশ, ভূমিধস জয়ের দিকে তাকাইচির দল

আমার দেশ অনলাইন

জাপানে নির্বাচনি জরিপ প্রকাশ, ভূমিধস জয়ের দিকে তাকাইচির দল
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আগামী সপ্তাহের নিম্নকক্ষ নির্বাচনে সম্ভাব্য বড় জয়ী হতে যাচ্ছে। স্থানীয় পত্রিকা আসাহির এক জরিপে দেখা গেছে, দেশের অর্থনৈতিক সম্প্রসারণ ও কর হ্রাস নীতির ধারাবাহিকতা আরও দীর্ঘ মেয়াদে বজায় রাখার সম্ভাবনা এতে বাড়বে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত জরিপ অনুযায়ী, এলডিপি ৪৬৫ আসনের মধ্যে ২৩৩ আসনের চেয়ে অনেক বেশি আসন দখল করতে পারে। বর্তমানে এলডিপি ১৯৮ আসন ধরে রাখছে। এলডিপির জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টিসহ (ইশিন) শাসক জোটের আসনসংখ্যা ৩০০ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মিতসুবিশি ইউএফজে মর্গ্যান স্ট্যানলি সিকিউরিটিজের সিনিয়র বন্ড স্ট্র্যাটেজিস্ট কাইসুকে তসুরুতা জানিয়েছেন, “এলডিপির বড় জয়ের ফলে তাকাইচির ক্ষমতা আরও শক্ত হবে। বাজারের জন্য অবাক হওয়ার কিছু নেই যদি তিনি তাঁর ‘প্রো-অ্যাকটিভ’ অর্থনৈতিক নীতি—যেমন ভোগব্যয় বৃদ্ধি ও কর হ্রাস—আগ্রহের সঙ্গে চালিয়ে যান।”

প্রধান বিরোধী দল সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স বর্তমানে হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে এবং তাদের ১৬৭ আসনের অর্ধেক হারানোর আশঙ্কা রয়েছে।

বর্তমানে তাকাইচির শাসক জোট নিম্নকক্ষে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, কিন্তু উচ্চকক্ষে সংখ্যালঘু। প্রধানমন্ত্রী গত মাসে সংসদ ভেঙে ৮ ফেব্রুয়ারি অপ্রত্যাশিত নির্বাচন ঘোষণা করেন, যাতে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সম্প্রসারণমূলক নীতি বাস্তবায়ন করার অনুমোদন নেওয়া যায়।

গত মাসে তাকাইচি যখন দুই বছরের জন্য খাবারের ওপর ৮ শতাংশ কর স্থগিত করার ঘোষণা দেন, তখন জাপানি বাজারে বড় ধস দেখা দেয়। এর ফলে দেশটির ঋণ ও অর্থনৈতিক শৃঙ্খলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...