নিউইয়র্ক সিটিতে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

নিউইয়র্ক সিটিতে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হলে তাকে ‘সঠিক কাজ করতে হবে।’ আর তিনি যদি তা না করেন তাহলে নিউইয়র্ক সিটিকে কোনো অর্থ দেবে না কেন্দ্রীয় সরকার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, ‘নিউইয়র্ক সিটির মেয়র যেই হোক না কেন, তাকে সঠিক আচরণ করতে হবে, নতুবা কেন্দ্রীয় সরকার সিটির প্রতি আর্থিকভাবে খুব কঠোর হবে।’

বিজ্ঞাপন

ট্রাম্প এ আগে ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন শহর এবং রাজ্যগুলোর জন্য তহবিল কমানোর হুমকি দিয়েছিলেন, যাদের নীতির সাথে তিনি একমত নন।

এরআগেও জোহরান মামদানিকে ‘কমিউনিস্ট’ হিসেবে অ্যাখ্যা দেন ট্রাম্প। মামদানি নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

তবে মামদানি ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘আমি কমিউনিস্ট নই।’ নিজের অবস্থানে অটল থেকে তিনি বলেন, ‘আমি মনে করি না সমাজে কোটিপতিদের থাকা উচিত।’ নিউইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এ মেয়র প্রার্থী।

নিউইয়র্ক শহরে ফেডারেল বিভিন্ন কর্মসূচি ও সংস্থার মাধ্যমে বছরে ১০০ বিলিয়নেরও বেশি অর্থ পায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন