যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ভবন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ভবন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আগুনে তিনটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে। এনবিসি নিউজ এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, তারা ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ ঘটনার খবর পায়। স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন