কেনিয়া সম্মেলন

আফ্রিকায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আফ্রিকায় ২৩ বিলিয়ন ইউরো (২৭ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। সোমবার কেনিয়ায় শুরু হওয়া দুদিনব্যাপী ‘আফ্রিকা ফরওয়ার্ড’শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সম্মেলন কোনো ইংরেজিভাষী আফ্রিকান দেশে ফ্রান্সের প্রথম শীর্ষ বৈঠক। খবর আলজাজিরার।

এমন এক সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হলো, যখন আফ্রিকার প্রাক্তন উপনিবেশগুলোর সঙ্গে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্ক দুর্বল হচ্ছে এবং কেনিয়া বৃহত্তর বাণিজ্যের সুযোগ খুঁজছে। এই বিনিয়োগের মাধ্যমে আফ্রিকা ও ফ্রান্সের মধ্যে ‘সমতার অংশীদারত্ব’স্থাপন এবং অভিন্ন লক্ষ্য পূরণের ওপর ম্যাক্রোঁ জোর দিয়েছেন।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁর ঘোষণা অনুযায়ী, ফরাসি সংস্থাগুলো থেকে ১৪ বিলিয়ন ইউরো (১৬.৪ বিলিয়ন ডলার) এবং আফ্রিকান সংস্থাগুলো থেকে ৯ বিলিয়ন ইউরো (১০.৫ বিলিয়ন ডলার) বেসরকারি ও সরকারি তহবিলে বিনিয়োগ করা হবে। শক্তি রূপান্তর, কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে এই বিনিয়োগগুলো পরিচালিত হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, এই বিপুল বিনিয়োগ ফ্রান্স ও আফ্রিকা উভয় মহাদেশে প্রায় দুই লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন