যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের জয় দেখছেন বার্নি স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের জয় দেখছেন বার্নি স্যান্ডার্স
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে প্রগতিশীল ধারার রাজনীতিকদের জয়কে আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বিজ্ঞাপন

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে আধুনিক আমেরিকার ইতিহাসে প্রগতিশীলদের অন্যতম বড় জয় এসেছে।

স্যান্ডার্স আরও বলেন, দেশের গ্রাম ও শহর—সব জায়গার মানুষ অলিগার্কি বা গুটিকয়েক ধনকুবেরের শাসনের বিরুদ্ধে ‘না’ বলেছেন। একই সঙ্গে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে—এমন রাজনৈতিক কর্মসূচির পক্ষে সমর্থন জানিয়েছেন তাঁরা।

অন্য এক পোস্টে স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে এমনভাবে ভোট দিতে বলেছিলেন, যেন তিনিও ব্যালটে রয়েছেন। জনগণ ঠিক সেভাবেই ভোট দিয়েছেন। এ জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সব মার্কিন নাগরিককে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন