ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প
ছবি : সংগৃহীত

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে করণীয় ঠিক করতে আজ শনিবার পাকিস্তানে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তবে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এ বৈঠকে যোগ দেওয়ার আগে ইরানি নেতাদের নতুন ভয় দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প আরও লেখেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।

এর আগে আরেকটি পোস্টে তিনি ইরানের সমালোচনা করে বলেন, ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা প্রচার ও গণযোগাযোগে বেশি দক্ষ।

এদিকে, বৈঠকে অংশ নিতে শুক্রবার বিকেলে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। রাতের মধ্যে পৌঁছানোর কথা আমেরিকার প্রতিনিধিদলেরও। অন্যদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল লেবাননে হামলা চালালেও বহুল প্রত্যাশিত এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান। তবে ওই হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া হরমুজ প্রণালি নিয়েও আমেরিকা ও ইরানের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। ফলে শেষ পর্যন্ত বৈঠক কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...