২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসন চালায় ইউক্রেনে। এরপর কেটে গেছে টানা তিন বছর। রাশিয়ার একতরফা হামলায় নিহত হয়েছে কয়েক লাখ ইউক্রেনবাসী। বাস্তুচ্যুত হয়েছে আরো কয়েক লাখ। ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনবাসীর সর্মথনে ব্রিটেনের রাজধানী লন্ডনের সেন্ট ভলোদিমিরের ভাস্কর্যের সামনে শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয় ইউক্রেনের সমর্থক হাজারো মানুষ। এ সময় তাদের হাতে ছিল ইউক্রেনের পতাকা। পরে সমাবেশ নিয়ে তারা রাশিয়ার দূতাবাসের দিকে যাত্রা শুরু করে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই ব্রিটেনে বসবাসরত ইউক্রেনের বাসিন্দাসহ ব্রিটেনবাসী ইউক্রেনকে একনিষ্ঠভাবে সমর্থন জানিয়ে আসছে। ব্রিটিশ সরকার রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞাও জারি করেছে। এ ছাড়া আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে কিয়েভকে। ইউক্রেনবাসীর জন্য নিজ দেশের দরজাও উন্মুক্ত করেছে ব্রিটেন সরকার। এ পর্যন্ত আশ্রয় দিয়েছে ইউক্রেনের আড়াই লাখ নাগরিককে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি জানান, ইউক্রেনের পাশে দাঁড়ানো ব্রিটিশ সরকারের অন্যতম কর্তব্য।
ইউক্রেন হেরে গেলে তা ইউরোপের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন সমাবেশে অংশ নেওয়া ২৭ বছর বয়সি স্টেলা রবিনসন।
এদিকে, গত সপ্তাহে করা ইউগিভ নামে একটি সংস্থার জরিপে উঠে এসেছে ব্রিটেনের ৬৭ শতাংশ জনগণ ইউক্রেনের পক্ষে। তারা চান যুদ্ধে ইউক্রেন এই জয়ী হোক।
জরিপ বলছে, দশজনের মধ্যে আটজন ব্রিটিশ বলেছেন, শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করা একেবারেই অনুচিত কাজ হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

