মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান

আলজাজিরা

মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) ১৩ নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে লাখ লাখ গর্বিত ইরানি সমবেত হচ্ছেন।

তিনি আরো লেখেন, ‘এই সমবেত জনগণ কিংবা আমাদের বীর সশস্ত্র বাহিনী কেউই কোনো হুমকিতে বিচলিত নয়।’

যুক্তরাষ্ট্রের উদ্দেশেতিনি বলেন, ‘আপনাদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরই আরাগচির এই প্রতিক্রিয়া সামনে এলো।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো ‘অসমাপ্ত কাজ শেষ করবে’।

গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এক ঘণ্টার মধ্যে ওদের সব সেতু ধ্বংস করে দিতে পারি, ওদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি, ওদের কাছে এখন কোনো টাকা নেই। আমরা ওদের কোনো টাকা দিইনি।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন