জামকারান মসজিদে খামেনির জানাজা সম্পন্ন, কোমেও মানুষের ঢল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জামকারান মসজিদে খামেনির জানাজা সম্পন্ন, কোমেও মানুষের ঢল
জামকারান মসজিদে জানাজায় মানুষের ঢল। ছবি: সংগৃহীত

জামকারান মসজিদ প্রাঙ্গণে আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি এ জানাজা নামাজের ইমামতি করেন।

বিজ্ঞাপন

জানাজার পর খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের লাশ জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (আ.)-এর মাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ইরানের বিভিন্ন প্রদেশ থেকে শোকাহত মানুষ সোমবার বিকেল থেকেই জানাজার নামাজ ও শেষযাত্রায় অংশ নিতে জামকারান মসজিদে আসতে শুরু করেন। গতকাল সোমবার রাতেই মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। শোকাহত মানুষের ঢল এখনো অব্যাহত রয়েছে।

লাল রঙের ‘ইয়া লিসারাতিল হুসাইন’ পতাকা এবং ইরানের জাতীয় পতাকা বহন করে পদযাত্রী ও যানবাহনের বহর শেষযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়েছে।

কোমে এই শেষ বিদায় অনুষ্ঠান এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন এর আগের দিন সোমবার রাজধানী তেহরান শেষ বিদায় উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়েছিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন