সিকদার পরিবারের আট এয়ারক্রাফট জব্দের আদেশ

সিকদার পরিবারের আট এয়ারক্রাফট জব্দের আদেশ

সিকদার গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের আটটি এয়ারক্রাফট জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা লুটের অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এর মধ্যে রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানায় আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামে ‘এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত’ ব্যবসা রয়েছে। যেখানে প্রতিষ্ঠানটি ‘এয়ারক্রাফট অপারেটর’ হিসেবে নিবন্ধিত এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্র করে তাদের চার্টার ফ্লাইটসহ উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে থাকে বলে আবেদনে বলা হয়।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিতি পায় সিকদার গ্রুপ। ২০২৪ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়েই অর্থপাচারের অভিযোগে রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন