গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সড়কে পড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।
বিজ্ঞাপন
রোববার রাত ১০টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রাখার ঘটনা ঘটে।
খবর পেয়ে যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এ তৎপরতা অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



