আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা

আমার দেশ অনলাইন

কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছেন তার কন্যা কিম জু এ-কে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের জানিয়েছেন এই তথ্য। এর আগেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কিম কন্যা জু এ-কে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে ধারণা করেছিল।

কিম জু এ- সম্পর্কে খুব কম তথ্যই বাইরে প্রকাশিত হয়েছে। যিনি সাম্প্রতিক মাসগুলোতে সেপ্টেম্বরে বেইজিং সফরের মতো ইভেন্টগুলোতে তাকে বাবার পাশে ছবি তুলতে দেখা গেছে। যা ছিল কিম কন্যার প্রথম পরিচিতিমূলক বিদেশ ভ্রমণ।

বিজ্ঞাপন

জাতীয় গোয়েন্দা পরিষেবা (এনআইএস) বলেছে, এমন তথ্য প্রকাশের আগে তারা ‘সরকারি অনুষ্ঠানে তার ক্রমবর্ধমান উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে।

এনআইএস আরো বলেছে, তারা এই মাসের শেষের দিকে উত্তর কোরিয়ার পার্টি কংগ্রেসে যোগ দেবেন কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এটি তাদের বৃহত্তম রাজনৈতিক অনুষ্ঠান যা প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...