আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধের মধ্যেই আল-কুদস মিছিলে প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ নেতারা

আমার দেশ অনলাইন

যুদ্ধের মধ্যেই আল-কুদস মিছিলে প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ নেতারা
১৩ মার্চ ২০২৬, তেহরানে আল-কুদস দিবসের মিছিলে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। ছবি: সংগৃহীত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি তেহরানে অনুষ্ঠিত বার্ষিক আল-কুদস দিবসের মিছিলে অংশ নিয়েছেন। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, মিছিলে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান পিট হেগসেথ সম্প্রতি দাবি করেছিলেন, ইরানের নেতারা “ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন”। তবে ওই মন্তব্যের মধ্যেই তেহরানে প্রকাশ্যে এই মিছিলে অংশ নেন দেশটির শীর্ষ নেতারা।

আল-কুদস দিবস প্রতিবছর পালিত একটি আন্তর্জাতিক দিবস, যার মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলের বিরোধিতা জানানো হয়। “আল-কুদস” আরবি ভাষায় জেরুজালেম শহরের নাম।

এর আগে এই সমাবেশ চলাকালে আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন