হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার খবর নাকচ ইতালির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার খবর নাকচ ইতালির

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে ইতালির জাহাজ বা তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র জানায়, এ বিষয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়।

সূত্রটি আরো বলে, কূটনৈতিক যোগাযোগে ইতালির নেতারা সামগ্রিক সামরিক উত্তেজনা কমানোর পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তবে গোপনে এমন কোনো আলোচনা হচ্ছে না, যাতে অন্য জাহাজের ক্ষতির বিনিময়ে শুধু কিছু নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন