ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা

ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা
ছবি: সংগৃহীত

হিমালয় অঞ্চলের দেশ হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদ ভেঙে ভূটানের গাসা জেলার দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিনতাপু হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে সৃষ্ট এ বন্যায় মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র গাসা শাচুর সব স্থাপনা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তবে আগাম সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম ভুটানের গাসা জেলার হিমবাহ গলা পানি জমে তৈরি হওয়া শিন্টাফু হ্রদ ভেঙে পড়ে। পানির তোড়ে ভেসে যায় গাসা শাচু নামের একটি উষ্ণ প্রস্রবণ। জলস্তর বেড়ে যায় ওই হ্রদ থেকে তৈরি হওয়া মো ছু নদীতে। প্রাথমিক ভাবে জানা গেছে, পুনাখায় একটি সেচ প্রকল্প আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি তোড়ে ভেসে গিয়েছে পুনাখা-গাসা সড়কের একাংশ।

বিজ্ঞাপন

ভুটানের ১৭টি ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের একটি শিনতাফু। হ্রদটি মো ছু নদীর উৎসস্থলে অবস্থিত। বন্যার পানি ইতোমধ্যে পুনাখা জং থেকে প্রায় আট কিলোমিটার দূরের স্রিগাং এলাকায় পৌঁছেছে। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে আসামের ধুবড়ি এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা। কোচবিহার প্রশাসনও সংকোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন