ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
গত সপ্তাহে ইসরাইলি হামলায় আলি লারিজানি নিহতের পর এই পদে দায়িত্ব নিলেন মোহাম্মদ বাকের জোলকাদর।
মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মুখ। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সাবেক কর্মকর্তা এবং এর আগে দেশের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

