আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামলায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম ধ্বংসের অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন

হামলায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম ধ্বংসের অভিযোগ ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের তেহরানে অবস্থিত আন্তর্জাতিক ফুটবল ভেন্যু আজাদি স্টেডিয়াম সাম্প্রতিক হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

বিজ্ঞাপন

আইআরআইবি জানায়, দেশটিতে চালানো হামলার সময় তেহরানের আজাদি স্টেডিয়াম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে স্টেডিয়ামের গ্যালারি থেকে ঘন ধোঁয়া উঠতে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

আজাদি স্টেডিয়াম ইরানের অন্যতম বৃহৎ ক্রীড়া ভেন্যু এবং এটি বহু আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করেছে। প্রায় ৭৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি ইরানের জাতীয় ফুটবল দলেরও নিয়মিত ভেন্যু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...