যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ: আরাগচি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, প্রতিশ্রুতি পুরণে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা ও মাত্রাতিরিক্ত দাবি আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ। শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোন আলাপে তিনি একথা বলেন।

আলোচনা ভেস্তে যাওয়ার আরো কারণ হিসেবে কূটনীতির সঙ্গে ওয়াশিংটনের বারবার বিশ্বাসঘাতকতা, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, পরস্পরবিরোধী অবস্থান এবং বারবার অতিরিক্ত দাবি উত্থাপনের কথা উল্লেখ করেন আরাগচি।

বিজ্ঞাপন

আরাগচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান আবারো গুরুত্বের সাথে এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে এবং একটি যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত ফলাফল অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, যেকোনো দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন জাতিসংঘ মহাসচিব। সেইসঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সনদের নীতিগুলো মেনে চলা ও কূটনৈতিক উপায় অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

সূত্র: প্রেসি টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন