ইরান যুদ্ধ সমর্থন করেন না ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

ইরান যুদ্ধ সমর্থন করেন না ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ সমর্থন করেন না দেশটির ৬৯ শতাংশ নাগরিক।

বিজ্ঞাপন

নতুন এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের পক্ষে। যুদ্ধের কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় জনমতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে আরো দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থনের হার ৩২ শতাংশে রয়েছে। এটি তার প্রেসিডেন্সির সর্বনিম্ন সমর্থনের হারের কাছাকাছি।

এর আগে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্পের প্রতি সমর্থন নেমে এসেছিল ৩১ শতাংশে। তার প্রেসিডেন্সির পুরো সময়ের মধ্যে সেটিই ছিল সর্বনিম্ন সমর্থনের হার।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...