অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি মালিকানাধীন জমি দখল করে পর্যটন পার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এ কথা জানিয়েছেন।
জর্ডান উপত্যকার ওই স্থানের মালিক ফিলিস্তিনি কৃষক সাদ নেমের। তবে গত জুনে ইসরাইলি বসতি স্থাপনকারীরা তার সেচের পানির পাইপলাইন দখল করে নেয়। এরপর সেই পানি ‘হেরডস পুলস’ বা হেরোদের জলাধারে সরিয়ে নেয়।
এতে তার কৃষিজমিতে সেচের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর বসতি স্থাপনকারীরা স্থানটিকে ইসরাইলি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করতে শুরু করে। তাদের দাবি, পুলটি বাইবেলের যুগের ইহুদি রাজা হেরোডের আমলের।
এরপর স্মোটরিচ ‘হেরোডের পুল’ নামে পরিচিত ওই স্থাননের উন্নয়নে ৩০ লাখ শেকেল (প্রায় ১০ লাখ মার্কিন ডলার) বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোত্রিচ জানান, রোববার থেকে সেখানে কাজ শুরু হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সংরক্ষণ ও সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যেই এই উন্নয়নকাজ চলছে। একই পোস্টে তিনি বলেন, ‘বসতি স্থাপন বিপ্লব অব্যাহত রয়েছে।’
ফিলিস্তিনি কৃষক সাদ নেমের বর্তমানে ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


