ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই। ওয়াশিংটন ডিসি থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না ইরানের বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। যুক্তরাষ্ট্র যেকোনো উপায়ে এই যুদ্ধে জিতবে।’

বিজ্ঞাপন

ট্রাম্পের তিন দিনের চীন সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইরান যুদ্ধ ও মূল্যস্ফীতির কারণে তার জনপ্রিয়তা চাপে রয়েছে।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনায় ইরান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সে বিষয়ে ট্রাম্প পরস্পরবিরোধী ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমরা এ নিয়ে দীর্ঘ আলোচনা করব। সত্যি বলতে, শি জিনপিং এ বিষয়ে তুলনামূলক ভালো ছিলেন।’ কিন্তু কয়েক মিনিট পরই তিনি বলেন, ‘আমাদের অনেক বিষয় নিয়ে কথা হবে। সত্যি বলতে, ইরান তার মধ্যে বড় বিষয় নয়, কারণ তেহরান আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন