ইরানের উপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার সকালে চালানো এই হামলায় ইরানের বালিকাদের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী মারা যায়। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের বালিকাদের প্রাথমিক বিদ্যালয়ে হামলা ’উত্তরহীন থাকবে না।’ খবর আলজাজিরা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে জানানো হয়েছে, ওই হামলায় ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
আরাগচি সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনটি ছিল বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। দিনের আলোতে এর ওপর বোমা ফেলা হয়, যখন ভবনটি শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ ছিল।’
আরাগচি আরো বলেন, নিহতরা সবাই ‘নির্দোষ শিশু। তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়েছে।’
এরপর আরাগচি লিখেন, ইরানের জনগণ এর জবাব না দিয়ে থাকবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

