তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়
ছবি: সংগৃহীত।

তাইজ দখলের লড়াই এখন ‘নির্ণায়ক পর্যায়ে’: বিশ্লেষক

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই এখন ‘নির্ণায়ক পর্যায়ে’ প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষক অ্যাডাম ব্যারন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান নিউ আমেরিকার ‘ফিউচার সিকিউরিটি’ কর্মসূচির এই ফেলো বলেন, শহরটি দখলের ক্ষেত্রে কাছের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবাল সাবর পাহাড়ের নিয়ন্ত্রণ নির্ধারক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ব্যারনের ভাষায়, ‘তাইজ দখলের জন্য জাবাল সাবর পাহাড়ের লড়াইটি কার্যত জয়-পরাজয় নির্ধারণী।’ তিনি বলেন, এই লড়াইয়ের সঙ্গে প্রতীকী গুরুত্ব জড়িত থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌগোলিক অবস্থান।

তিনি আরও বলেন, ‘শহরটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এদিকে তাইজের নিয়ন্ত্রণ ধরে রাখতে সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লড়াই তীব্র হচ্ছে। শহরটির আশপাশে হুথিদের অগ্রযাত্রার মুখে কৌশলগত অবস্থানগুলো ধরে রাখার চেষ্টা করছে সরকারি বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন