আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়ার তেলের ওপর যে কারণে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

রাশিয়ার তেলের ওপর যে কারণে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ার তেল এবং পেট্রোলিয়াম কেনার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

স্কট বেসেন্ট বলেছেন, অস্থায়ীভাবে ৩০ দিনের এই ছাড় ‘রাশিয়ার সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না।’

বিজ্ঞাপন

যদিও এর আগে যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বিবিসিকে বলেছিলেন যে, রাশিয়ান তেলের উপর থেকে নিষেধাজ্ঞা 'কোনোভাবেই' শিথিল করবে না যুক্তরাজ্য।

তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, এই সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরো বিনিয়োগের সুযোগ করে দেবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে "জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টা" হিসেবেই দেখছে ক্রেমলিন। দেশটি মনে করে, এই সিদ্ধান্তের মধ্যে উভয় দেশের স্বার্থই জড়িত।

বিশ্বের ব্যস্ততম তেল পরিবহন চ্যানেল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকিসহ চলমান সংঘাতের ফলে বৃহস্পতিবার তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন