আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে দুই মুসলিম দেশ

আতিকুর রহমান নগরী

গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে দুই মুসলিম দেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ইসরাইলের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ থাকায়, আকাশ থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। খবর ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরাইল শিগগিরই এ দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে।

বিজ্ঞাপন

এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্ডান, মিসর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল। তবে ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার পাঁচ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল। ছোট ছোট প্যারাস্যুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়। যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছোড়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন