যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: ইরান

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: ইরান
ছবি: সংগৃহীত।

কেবল বর্তমান অচলাবস্থা নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইরান। যেকোনো চুক্তিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানোর নিশ্চয়তা থাকতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ একটি চুক্তি হলো, অথচ দুই মাস পর তা লঙ্ঘন করে আবার যুদ্ধ শুরু হলো—এমন চুক্তির কোনো অর্থ নেই।

আরাগচি উল্লেখ করেন, গত জুনে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় আবারও সংঘাত শুরু হয়েছিল। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ চুক্তিতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকতে হবে।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চুক্তিই যে গ্রহণ করতে হবে, তা নয়।’

পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যস্থতাকারীরা দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তবে অন্যান্য বিরোধপূর্ণ বিষয় থেকে আলাদা করে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নের সমাধান সম্ভব নয় বলে তিনি জোর দেন।

আরাগচি আরো জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলোচনা কমিটি প্রস্তাবিত চুক্তিগুলো পর্যালোচনা করবে। এরপর কাউন্সিল এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...