দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, শিশু ও নারী হতাহতের পাল্লা ভারি হচ্ছে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, শিশু ও নারী হতাহতের পাল্লা ভারি হচ্ছে
ফাইল ছবি

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্রের বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে চালানো ধারাবাহিক বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে বুর্জ আল-শামালিতে। সেখানে ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৬ জন, যার মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছে।

কৌথারিয়াত আল-রুজ এলাকায় হামলায় পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

হাব্বুশ এলাকায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। সেখানে আহত হয়েছেন আরো ১০ জন, যার মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন।

এছাড়া মারাকাহ এলাকায় হামলায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। অন্যদিকে সেলায় হামলায় দুইজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরাইলি হামলা বেড়ে যাওয়ায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...