যুদ্ধের মধ্যেও মক্কায় ইরানিদের শান্তিপূর্ণ হজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধের মধ্যেও মক্কায় ইরানিদের শান্তিপূর্ণ হজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যেও হজে অংশ নিয়েছেন ইরানের হাজিরা। তাদের মধ্যে রয়েছেন হাসান কাদেরি। তিনি এবার হজ করতে পেরে খুশি। মধ্য ইরানের নিজ শহর ইসফাহানে ইসরাইলি ও মার্কিন বোমা হামলার সময় কাদেরি ও তার পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন। পরে এপ্রিলের যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

কাদেরি এএফপিকে বলেন, এখানে আমরা প্রতিদিন আজানের ধ্বনি শুনছি, বিস্ফোরণের শব্দ নয়। আমি খুবই খুশি।

বিজ্ঞাপন

এবারের হজে অংশ নেওয়া অনেক ইরানির মতো কাদেরি ও তার পরিবারও গ্র্যান্ড মসজিদের কাছাকাছি একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে সৌদি নিরাপত্তা বাহিনীর বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

কাদেরি বলেন, সৌদি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে ভালো আচরণ করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর তথ্যমতে, যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে প্রত্যাশিত ৮৬ হাজার ৭০০ হাজির মধ্যে মাত্র ৩০ হাজারের কিছু বেশি ইরানি এবার হজে অংশ নিতে সৌদি আরবে যেতে পেরেছেন।

অতীতে হজ ছিল রিয়াদের সুন্নি রাজতন্ত্র ও তেহরানের শিয়া বিপ্লবী সরকারের মধ্যে উত্তেজনার অন্যতম স্পর্শকাতর ইস্যু।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সৌদি কর্তৃপক্ষ ইরানি হাজিদের বিরুদ্ধে পদদলিত হওয়ার ঘটনা ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তোলে। একই সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগও আনা হয়, যা মক্কার ধর্মীয় কর্তৃপক্ষের কাছে নিষিদ্ধ হিসেবে বিবেচিত।

সবশেষ বড় বিরোধ দেখা দেয় ২০১৫ সালে হজের ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনায়। ওই ঘটনায় নিহত ২ হাজার ৩০০ হাজির মধ্যে ৪৬৪ জন ছিলেন ইরানি। এ ঘটনাকে কেন্দ্র করে রিয়াদ ও তেহরানের মধ্যে তীব্র দোষারোপ শুরু হয়।

এর এক বছর পর তেহরানে সৌদি দূতাবাস এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাশহাদে সৌদি কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলার পর দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়। এর আগে সৌদি আরব শিয়া আলেম নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

সেই বছর কোনো ইরানি হাজিকে হজে অংশ নিতে দেওয়া হয়নি, কারণ হাজিদের অংশগ্রহণের প্রটোকল নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারেনি।

দুই প্রতিদ্বন্দ্বী দেশ ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপন করে। ওই চুক্তির ফলে দুই দেশের রাজধানীতে দূতাবাস পুনরায় চালু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন