সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিন হুথিরা। তবে তা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ দাবি করেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি।

বিজ্ঞাপন

এর আগে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী জানায়, হুথিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি সামরিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন বলে দাবি করা হয়।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন